ads
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬০ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটের রায়হান হত্যা মামলার প্রধান আসামিকে শনাক্ত করা হয়েছে। তাকে ধরতে প্রচেষ্টা অব্যাহত আছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের মূল আসামিকে শিগগিরই ধরা হবে। অপরাধ করে কেউ পার পাচ্ছে না। পুলিশও কোনো অপরাধ করে ছাড় পাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দুই একটি বিছিন্ন ঘটনার কথা বলেছেন। সেখানে পুলিশকে ছাড় দেয়া হয়নি। পুলিশ যেখানেই অন্যায় করেছে, যারাই আইন-শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য আমরা কাউকে ছাড় দেব না। সিলেটের আলোচিত ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। অতি শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশ বাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো দক্ষ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102