ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের অভিযানে ককটেল বিস্ফোরণ, বিএনপির দাবি ‘সাজানো নাটক’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৪ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চলাকালে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় এ বিস্ফোরণ ঘটে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরার ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাটি ‘সাজানো নাটক’ বলে দাবি করেছে বিএনপি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, রাতে আফ্রাতপাড়া মহল্লায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ। এসয় বিএনপির নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করলে সবাই পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে চারটি তাজা ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

তবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, মঙ্গলবার রাতে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে বিএনপির কোনো বৈঠকই ছিল না। আমাদের একটি বৈঠক হয়েছিল ২১ নভেম্বর। আর ককটেল বিস্ফোরণ ঘটনাও অবান্তর। বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে এটি পুলিশ ও ছাত্রলীগের সাজানো একটি নাটক মাত্র।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ বানচাল করতে সরকার হামলা-মামলা করে হয়রানি করছে। ওই সমাবেশে যাতে চাটমোহর উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে না পারে এ জন্য নাটক সাজানো হয়েছে। এখন এ ঘটনায় উপজেলা বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে। তারপরও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102