বরিশালের উজিরপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক প্রায়ই এক মেয়েকে উত্যক্ত করত। এরজের ধরে গতকাল মেয়ের অভিভাবকরা নোমান ফকিরের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ অনিককে আটক করে।
দুপুরে থানার ভেতরে ঢুকে মেয়ের অভিভাবকরা ফের অনিককে মারধর করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় ৩ পুলিশ সদস্য আহত হন। পরে হামলায় জড়িত ৪জনকে আটক করে পুলিশ।