ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের এডিসি খন্দকার লাবণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

মাগুরার শ্রীপুর থেকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা ব্যবধানে তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয় জেলা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে।

এই দুই ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কিনা- তা বলতে পারেনি পুলিশ। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা আত্মহত্যা করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরল হাসান বলেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা গিয়েছিলেন বলে জানান পুলিশ সুপার।

শ্রীপুরের সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার খন্দকার লাবণী। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।

কনস্টবেল মাহমুদুল খুলনায় চাকরি করার সময় লাবণী আক্তারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেও সূত্র জানিয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102