ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পুলিশের ডোপ টেষ্ট করা হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মৌলভীবাজারকে মাদকমুক্ত জেলা করতে পুলিশের ডোপ টেষ্ট করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া

বৃহস্পতিবার বিকেলে সীমিত পরিসরে পুলিশ সুপার কার্যালয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় একথা বলেন তিনি।

নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলাকে মাদকমুক্ত করতে প্রথমে পুলিশের ডোপ টেষ্ট করা হবে। নিজের ঘর থেকেই মাদকবিরোধী আন্দোলনের এই পদক্ষেপ শুরু করা হবে। দুর্ণীতির বিরোদ্ধে জিরো টলারেন্স ও পুলিশের মানবিক ও পেশাদার আচরণ বাস্তবায়ন করা হবে। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করা একটি চ্যালেঞ্জ। এছাড়া ইংরেজী নববর্ষ উদযাপনে স্বাস্থ্যবিধি অনুসরন ও সরকারী নির্দেশনা পালনের আহ্বান জানান নবনিযুক্ত পুলিশ সুপার।

তিনি আরও বলেন,’দেশের স্বাধীনতা-মুক্তিযুদ্ধ বিরোধী ও সরকারের ভিশন বাস্তবায়ন বিরোধীদের সাথে জেলা পুলিশের কোন সম্পর্ক থাকবে না। জেলার আইনশৃংখলার উন্নয়ন ও সার্বিক উন্নয়নে গনমাধ্যমকর্মীসহ সবস্তরের মানুষের সহযোগীতা চান তিনি।

মত বিনিময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এনটিভির স্টাফ রিপোর্টার উমেদ আলী, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল এবং দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102