ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের সামনেই নিজের মোটরসাইকেলে আগুন দিলেন আশিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৬ বার পঠিত

রাজশাহী নগরীর কোর্ট বাজার এলাকা। তিনমাথার এই মোড়টিতে ডিউটিরত অবস্থায় ছিলেন পুলিশের সার্জেন্ট কাইয়ুম। নগরী থেকে কাশিয়াডাঙ্গা যাবার পথে আশিক নামের এক যুবক টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের একটি মোটরসাইকেলে তিনজন আরোহীসহ থামানো হয় পুলিশের চেকপোস্টে। মোটরসাইকেলের কাগজ না থাকায় মামলা লিখতে শুরু করেন সার্জেন্ট। এমন সময় আশিক ক্ষুব্ধ হয়ে নিজের নতুন মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। চোখের সামনে নিমিষেই দাউ দাউ করে পুড়ে যায় বাইকটি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাফিক পুলিশের হয়রানির কারণে অনেক ক্ষেত্রেই অতিষ্ঠ হয়ে পড়ছেন বাইক চালকরা।

তবে কি কারণে ব্যবসায়ী আশিক তার নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন, তা জানালেন তিনি নিজেই।

তিনি জানান, ঘনঘন ট্রাফিক পুলিশের দেয়া মামলায় বিরক্ত তিনি। এছাড়াও মোটা অংকের ঋণগ্রস্ত থাকায় রাগের মাথায় কাজটি নিজেই করেন তিনি।

ঘটনার পরপরই পুলিশ আশিককে এবং তার পুড়ে যাওয়া মোটরসাইকেলটি নিয়ে আসে ট্রাফিক পুলিশ কার্যালয়ে।

রাজশাহী ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা জানান,

পুলিশের পক্ষ থেকে কোনও জোরজবরদস্তি করা হয়নি। কেন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

বছরখানেক আগে রাজধানী ঢাকাতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এবার সেই ক্ষোভের আগুনে পুড়ল রাজশাহীর একটি মোটরসাইকেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102