ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের স্ত্রী হত্যার ঘটনায় মূল আসামিসহ ৪ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া ১১ নাম্বার ডা. শামছুর রহমান লেন এলাকায় ফ্ল্যাট বাসায় পুলিশের স্ত্রীকে (বিলকিস) হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।

গ্রেফতাররা হলেন- রাজবাড়ী জেলার আনোয়ার হোসেনের ছেলে কবির হোসেন, জিতু সরদারের ছেলে রিয়াজ উদ্দিন, বগুড়া জেলার শহিদ মণ্ডলের ছেলে শাকিল হাসান এবং রাজবাড়ী জেলার কবির হোসেনের স্ত্রী আঁখি মনি (লিপি)।

পুলিশ সুপার বলেন, বিলকিস আর আঁখি মনি একে অপরের পরিচিত ছিল। গত ৯ সেপ্টেম্বর বিলকিসের বাড়িতে বেড়াতে আসেন আঁখি। ১০ সেপ্টেম্বর রাতে বিলকিসের ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাওয়ালে তারা গুমিয়ে পড়ে। এসময় আঁখির সহযোগিতায় রিয়াজ, শাকিল এবং কবির বিলকিসের বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে আড্ডার ছলে পূর্বপরিকল্পিতভাবে ওই একই জুস আর চিপস বিলকিসকে খাওয়ায় তারা। অচেতন অবস্থায় বিলকিসকে ধর্ষণ করার পরে রাত আনুমানিক ১টা থেকে ২টার দিকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এরপর আসামিরা ঘরে থাকা দামি মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ঘটনার পর ভিকটিমের বাবা মজেম ব্যাপারী সদর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে আসামি আঁখি মনিকে ঢাকা জেলার আশুলিয়ার কবিরপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার সাটুরিয়া উপজেলার তারাসীমা অ্যাপারেলস লিমিটেডের কাছ থেকে কবিরকে, বগুড়া থেকে শাকিল ও পাবনা থেকে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে খোয়া যাওয়া তিনটি মোবাইল, একটি নুপুর, স্বর্ণের পায়েল, তিনটি কানের রিং, একটি স্বর্ণের ব্রেসলেট, একটি লকেট, দুটি কানের দুল এবং নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102