ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত
Police

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন ইউনিটে নিয়োজিত ১১ অতিরিক্ত পুলিশ সুপার ও ৭ সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

এদিকে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতির পরীক্ষা ২০২২ এর কেন্দ্রীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

তালিকায় বলা হয়- এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন।

এছাড়া এএসআই থেকে এসআই (নিরস্ত্র) পদে ৩২৭ জন, এটিএসআই থেকে টিএসআই পদে ১২৮ জন, কনস্টেবল থেকে এটিএসআই পদে ২২৪ জন, কনস্টেবল থেকে নায়েক পদে ৫ হাজার ৩৫২ জন, কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ৭৪৬ জন এবং নায়েক থেকে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮২৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102