ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ আতঙ্কে পানিতে ঝাঁপ দিয়ে হাসপাতালে যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪৮ বার পঠিত

পুলিশের তাড়া খেয়ে পানিতে ঝাঁপ দিয়ে অচেতন হয়ে যাওয়ায় মনিরুল ইসলাম (৩৬) নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঘটনাটি ঘটেছে যশোর শহরের কালেক্টরেট পুকুর এলাকায়। মনিরুল ইসলাম যশোর শহরতলীর শেখ আবু জেহেরের ছেলে।

মনিরুলের চাচাত ভাই নাজমুল ইসলাম মঞ্জু বলেন, মনিরুলের শহরের আরএন রোড এলাকায় মোটর পার্টসের দোকান আছে। প্রায় ৬মাস আগে পুলিশ তার নামে একটি মাদক মামলা দেয়। ওই মামলায় আজ আদালতে হাজিরার দিন ছিল। আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে কালেক্টরেট এলাকায় মনিরুলকে ধরতে ধাওয়া দেয় এএসআই আল ইমরান। এসময় মনিরুল গ্রেপ্তার আতঙ্কে পুকুরে ঝাঁপ দেয়।

স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে পুকুর থেকে তুলে আনে। এসময় তিনি অচেতন ছিলেন। এরপর পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস বলেন, অচেতন অবস্থায় মনিরুল ইসলাম নামে একজন রোগীকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। জ্ঞান না ফেরা পর্যন্ত তার অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না।

মেডিসিনের ডাক্তার মো. জাহাঙ্গীর আলম বলেন, পরীক্ষা করে দেখে গেছে রোগী স্ট্রোক করেছেন। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন, মনিরুল ইসলাম মাদক মামলার আসামি। আদালত থেকে ফেরার পথে একজন পুলিশ সদস্য দেখে বিনা কারণে আতঙ্কিত হয়ে পুকুরে ঝাঁপ দেন। ওই পুলিশ সদস্য তাকে চেনে না এবং ধরতেও যাননি। পরে তাকে ডেকে ওপরে আসতে বলায় মনিরুল নিজেই পানি থেকে ওপরে উঠে আসে। হার্টের রোগী কারণে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102