ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ সদস্যদের নিজেদেরকে মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলার আহ্বান আইজিপির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ২২ বার পঠিত

সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রবিবার বিকালে পুলিশ ভবনে সব পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ডাইনোসর ও তেলাপোকার উদাহরণ দিয়ে আইজিপি বলেন, ‘বিশাল ডাইনোসর সময় ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি বলে সে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু তেলাপোকা গত ছয় হাজার বছর ধরে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে পৃথিবীতে টিকে আছে। এখন সমাজ পরিবর্তন হচ্ছে, অপরাধের ধরণও পাল্টাচ্ছে এজন্য সমাজ, দেশ ও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের গড়ে তুলতে হবে। পুলিশের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি।’

পুলিশপ্রধান বলেন, ‘সরকারি অন্য আর দশটা সার্ভিসের চেয়ে পুলিশের সেবাটা অন্য ধরনের। এখানে পুলিশ কী করছে সেটা সবার চোখে পড়ে। এজন্য আমরা নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে জব মার্কেট থেকে বেস্ট অব দ্য বেস্টকে নিয়োগ করছি। সব পর্যায়ের পুলিশ সদস্যকে বছরে একবার করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সমাজের উপযোগী, রাষ্ট্রের উপযোগী করে নিজেদের গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশের অক্লান্ত পরিশ্রমে কোরবানির পশু নিয়ে ব্যাপারীরা নির্বিঘ্নে পছন্দের হাটে বিক্রি করতে পেরেছেন। যানজট অনেক কম থাকায় মানুষ নির্বিঘ্নে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে পেরেছেন। পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ এটাই আশা করেন।’ এজন্য তিনি সব পুলিশকে ধন্যবাদ জানান।

#ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102