ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ, লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় মো. মিজানুর রহমান জাবেদ নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত স্ত্রীর নাম ফাতেমা আক্তার কলি।

ওই গৃহবধূর মরদেহবাহী অ্যাম্বুলেন্স সঙ্গে নিয়ে নোয়াখালী জেলা শহরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পুলিশের বাধা উপেক্ষা করে শহরে বিক্ষোভ মিছিল করেছেন তার স্বজনরা।

আজ রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় এই কর্মসূচি করা হয়। এতে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। এর আগে শনিবার রাত ১১টায় চট্টগ্রাম থেকে লাশ গ্রামের বাড়ি নোয়াখালী সদরের কাদির হানিফে আনা হয়। এ সময়ে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকায় উত্তোজনার পরিস্থিতির সৃষ্টি হয়।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে নিহতের স্বজনরা ও এলাকাবাসী জানান, পুলিশ সদস্য জাবেদ ও নিহত কলি দুজনই নোয়াখালীর বাসিন্দা। জাবেদ সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা এবং কলি কাদিরহানিফের বাসিন্দা। ২০১৪ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের দুই আড়াই বছর পর থেকে জাবেদ অন্য কারও সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর থেকে কলিকে প্রায় সময় মারধর করতেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠকও হয়েছে। স্বামীর পরকীয়া ও ইয়াবাসহ অবৈধ উপার্যনের বিষয়ে স্ত্রী নিষেধ করতেন। এতে স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি। এরে জের ধরে গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম হালি শহরের ভাড়া বাসায় তিনি ও তার বন্ধু বাদশা মিলে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করেন। পরে আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা বলে প্রচার করে নিহতের স্বজনদের কাছে খবর পাঠান।

এ বিষয়ে হালিশহর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন কলির বাবা আহছান উল্যাহ্।

মানবন্ধনে স্বজনরা কলি হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জানতে চাইলে চট্টগ্রামের হালিশহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-মামুন জানান, একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102