ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘পুলিশ স্ত্রীর’ সঙ্গে ‘পুলিশ স্বামীর’ তালাক জালিয়াতি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৯ বার পঠিত

স্বামী-স্ত্রী দু’জনই পুলিশ সার্জেন্ট। কিন্তু স্ত্রীকে নির্যাতন, যৌতুক দাবি ও ভুয়া তালাকনামা দেখিয়ে অন্য নারীকে বিয়ে- এমন সব অভিযোগ মামলা দায়ের হয় সার্জেন্ট ওমর ফারুকের বিরুদ্ধে। নারী নির্যাতন-প্রতারণা এবং তালাকনামা জাল জালিয়াতির কারণে পৃথক দুটি মামলা দায়ের করেন এক নারী সার্জেন্ট। ওই দুই মামলার মধ্যে তালাকনামা জালজালিয়াতির মামলা তদন্ত শেষে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ওমর ফারুকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সিআইডি। সিআইডি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির মামলা তদন্ত শেষ সার্জেন্ট ওমর ফারুকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই।

এদিকে নারী সার্জেন্ট স্ত্রীকে ফেলে, তার অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে করেন সার্জেন্ট ওমর ফারুক। যেখান থেকেই পুলিশ স্ত্রীর সঙ্গে মনমালিন্যের সুচনা হয় তার।

ওই নারী পুলিশ সার্জেন্ট ২০২০ সালের ২৫ নভেম্বর এবং চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নির্যাতন, যৌতুক দাবি ও প্রতারণার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন ওমর ফারুকের বিরুদ্ধে। বিচ্ছেদ না হলেও ভুয়া তালাকনামা তৈরি করে আবারও বিয়ের অভিযোগও করেন, ওই নারী সার্জেন্ট।

বাদির আইনজীবী ইশরাত হাসান বলেন, আমার মক্কেলের স্বামী ওমর ফারুক পরকীয়া ছাড়েননি বিয়ের পরও। উনি এসব অপকর্ম করতে গিয়ে বারবার ধরা পড়ছিলেন। তখন বাধ্য হয়েই বাদি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। বিভিন্ন ধরনের দুর্ব্যবহার, টাকা-পয়সা নিয়ে নেয়ার মত কাজও করছিলেন ওমর ফারুক। মামলাটি তদন্ত করে পিবিআই। তদন্তে ওই নারী পুলিশ কর্মকর্তার সব অভিযোগের সত্যতা পান তদন্ত কর্মকর্তারা। এরপর জালজালিয়াতির মামলাতেও আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। সেখানে সার্জেন্ট ওমর ফারুক এবং সংশ্লিষ্ট কাজে জড়িত থাকা শফিকুল ইসলাম এবং সানাউল্লাহ নামের দুইজনকে দোষী উল্লেখ করা হয়েছে।

আগের মামলার তদন্ত প্রতিবেদনের বিষয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান বনজ কুমার মজুমদার বলেছিলেন, এই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি, এটা প্রমাণিত যে সে (ওমর ফারুক) নির্যাতন করেছে, যৌতুক দাবি করেছে। আমদের তদন্তে বাদির দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় সার্জেন্ট ওমর ফারুক নির্যাতন করেছেন, যৌতুক চেয়েছেন এটি সত্য, তালাক না দিয়ে আবার বিয়ে করেছেন এটাও সত্য। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদালতে। আগামী সপ্তাহে এর ওপর শুনানি হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ। ভুক্তভোগী ওই নারী পুলিশ সার্জেন্ট ন্যায়বিচার চান যে কোনো মূল্যে।

ভুক্তভোগী নারী পুলিশ সার্জেন্ট মোবাইল ফোনে জানান, একজন আইনের লোক হয়ে এত বড় প্রতারণার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি। আমি অবশ্যই ন্যায়বিচার চাই।

তবে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সব অভিযোগ অস্বীকার করে বললেন, তিনিও নির্যাতনের শিকার। অভিযুক্ত পুলিশ সার্জেন্ট ওমর ফারুক ফোনে বলেন, ও (বাদি) একটার পর একটা মামলা-হয়রানি করে যাচ্ছে আমার বিরুদ্ধে। তাকে আমি যৌতুকের জন্য কোনো চাপ দেইনি। বরং আমি নির্যাতনের শিকার। বাংলাদেশে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আইন থাকলে আমি আরও আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102