ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় এসআই প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

শুক্রবার (১৫ এপ্রিল) তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহা আলম।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে জুয়াড়ি সন্দেহে আটক রবিউলের মৃত্যু হয়। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন স্বজনরা।

এ ঘটনার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। শুক্রবার সকালে এসআই হালিমকে প্রত্যাহারের পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

স্থানীয়রা জানান, লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক এলাকায় বৈশাখ উপলক্ষ্যে মেলা চলছিল। সেখানে বসে জুয়ার আসর। খবর পেয়ে রাত আনুমানিক ১টার দিকে সদর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে ধাওয়া করে রবিউল ইসলাম খানসহ দুজনকে আটক করে।

এ সময় রবিউল জুয়া খেলেননি দাবি করে পুলিশ ভ্যানে উঠতে আপত্তি জানালে পুলিশের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিন্তু পুলিশ মারধর করে একপর্যায়ে তাকে ভ্যানে তুলে নিয়ে যায়।

এরপরই রবিউল ইসলাম অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক দেড়টার দিকে পুলিশ তাকে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন তিনি মারা যান।

এদিকে রবিউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ৩টার দিকে মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অভিযুক্ত সদর থানার এসআই হালিমের শাস্তি দাবি করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ভ্যানে হামলা ও ভাঙচুর করেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102