ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূজামণ্ডপে হামলার কারণ খুঁজছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

রোববার (১৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রানহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, উদ্দেশ্যপ্রণোদিত হয়েই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে কেউ কলকাঠি নাড়ছে কিনা, সেটাও তদন্তের মাধ্যমে বের করা হবে।

তিনি বলেন, এরইমধ্যে কুমিল্লার ঘটনায় সন্দেহভাজন দুই-তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রকৃত দোষীদেরও খুঁজে বের করা হবে।

এর আগে, চট্টগ্রামের জেএমসেন হলে পূজামণ্ডপে হামলার ঘটনায় অন্তত ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার (১৬ অক্টোবর) সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ওই মামলায় এজাহারনামীয় ৮৪ জনের পাশাপাশি অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে কিছু মুসল্লি পাশের জেএমসেন হলের পূজামণ্ডপের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ব্যানার ছেঁড়ার পাশাপাশি প্রতিমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বলেও অভিযোগ করেছে পূজা কমিটি।

এর প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ প্রায় সাড়ে তিন ঘণ্টা প্রতিমা বিসর্জন বন্ধ রাখার পর প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা থেকে বিসর্জন দেওয়া শুরু করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102