ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ গেল ভারতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত
??????????????????????????????????????

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৮০ মেট্রিক ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। এর প্রথম চালান ২৩ মেট্রিক টন ইলিশ বুধবার ( ২২ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে।

৫টি ট্রাকে করে ২৩ মেট্রিক টন ইলিশ দুপুরে এসে পৌঁছায় বেনাপোল বন্দরে। কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেয়।

ইলিশ রপ্তানির প্রতিষ্ঠান সাউদার্ন ফুড লি. খুলনা- ১৩ মেট্রিক টন ও ইউনিয়ন ভেন্টার লি. ঢাকা-১০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে। ভারতের কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ গ্রহণ করে।

ইলিশের সাইজ ১ কেজি থেকে দেড় কেজি ওজনের। যার রপ্তানি মূল্য প্রতি কেজি ৬ মার্কিন ডলার ও এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার।

জানা গেছে, ভারতে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয় সরকার। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানি করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। ইলিশ রপ্তানির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. ইশতাদুল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বুধবার বিকেল থেকে বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। যার রপ্তানি মূল্য ১ কেজি পর্যন্ত প্রতি কেজি ৬ মার্কিন ডলার ও ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশের মূল্য প্রতি কেজি ১০ মার্কিন ডলার। আগামী ১০ অক্টোবরের মধ্যে অনুমতি প্রাপ্ত ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102