গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকচাপায় অরুণ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে পূবাইলের মিরেরবাজার এলাকার তুরাগ পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরুণ নগরীর ৪১নং ওয়ার্ডের ভাদুন নৈবাড়ি এলাকার সুধাংশুর ছেলে।
পূবাইল মেট্রো পলিটন থানার ওসি নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।