ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূবাইলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

গাজীপুর মহানগরীর পূবাইলে তিন বন্ধু মিলে সাঁতার কাটতে গিয়ে বালু নদীতে ডুবে শুভ মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার মেট্রোপলিটন থানার ছিকলিয়া-উদুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১০টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিহতের লাশ উদ্ধার করে।

নিহত শুভ মিয়া পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের সাতানিপাড়া এলাকার মো. খোকন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।

জানা যায়, শুক্রবার বিকালে ওই এলাকার বালু নদীতে এপার-ওপার সাঁতার কাটতে গিয়ে ফিরে আসার সময় শুভ পানিতে তলিয়ে যায়। দুই বন্ধু হুমায়ুন (১৮) ও নয়ন (১৮) বাঁচাও বাঁচাও চিৎকার করলে স্থানীয়রা ডিঙি নৌকা করে দুজনকে উদ্ধার করলেও পানিতে তলিয়ে যাওয়া শুভকে খুঁজে পাচ্ছিলেন না স্থানীয়রা।

টঙ্গী ফায়ার সার্ভিসকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর দিলে দুই ঘণ্টার প্রচেষ্টায় ডুবুরিরা নদীর তলদেশ থেকে শুভ মিয়ার লাশ উদ্ধার করে রাত ১০টার দিকে।

এ বিষয়ে ডুবুরি দলের প্রধান এস ও জলিল যুগান্তরকে জানান, তিন বন্ধু সাঁতরে নদী পার হয়ে ফিরে আসার সময় শুভ নামে এক বন্ধু মাঝ নদীতে তলিয়ে যায়। অন্যদের স্থানীয়রা ডিঙি নৌকা দিয়ে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুর রহমান বলেন, পরিবারের কোনো আপত্তি বা অভিযোগ না থাকায় লাশ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102