ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূর্ব বিরোধের জেরে তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

পাবনায় পূর্ব বিরোধের জের ধরে ইলিয়াস হোসেন (২৮) নামে এক তাঁত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ঘোপাঘাটা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস জালালপুর নতুনপড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি তাঁত ব্যবসা করতেন।

জানা যায়, রোববার দুপুরে পাবনা পৌরশহরে ব্যবসায়ী কাজের কথা বলে বাড়ি থেকে বের হন ইলিয়াস। রাতে বাড়ি না ফেরায় পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। সকালে গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ের রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের বাবা আব্দুল মান্নান বলেন, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর সকালে দুইহাত পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পাওয়া যায়। আমার ছেলের সঙ্গে কারও কোনো বিরোধ থাকার কথা নয়। ছেলের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সোমবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুইহাত পা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102