ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেটে গজ রেখে সেলাই: ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিকটিম শারমিন আক্তার শিলাকে উন্নত চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তাকে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত।

বুধবার (৮ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জীবন নেছা মুক্তা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

উল্লখ্য, গত ১৬ এপ্রিল রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিলা জন্ম দেন সন্তানের।

কিন্তু এর কিছুদিন পর থেকে পেটে ব্যথা অনুভব করেন শিলা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তা আরও তীব্র হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান পেটের ভেতর ফোঁড়া হয়েছে।

যন্ত্রণা সইতে না পেরে ফের ভর্তি হন হাসপাতালে। ফোঁড়া ভেবে ২২ মে অপারেশনও করেন চিকিৎসক। তবে বেরিয়ে আসে সিজারের সময়কার ব্যবহৃত গজ। এনিয়ে গত ৩১ মে চ্যানেল 24 এ একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102