ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেপ গার্দিওলা করোনা আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
  • ৪৯ বার পঠিত
পেপ গার্দিওলা

করোনার ঢেউ যেভাবে ইউরোপজুড়ে আছড়ে পড়ছে, তাতে মানুষের স্বাভাবিক জীবনই ব্যাহত হওয়ার অবস্থা। প্রভাব পড়ছে খেলাধুলায়ও।

ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা থেকে শুরু করে ফ্রান্স, ইতালিসহ বিভিন্ন দেশে করোনার কারণে একের পর এক ম্যাচ স্থগিত করা হচ্ছে। তবু খেলোয়াড়, কোচদের আক্রান্তের তালিকা থেকে দূরে রাখা যাচ্ছে না।

কদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজি তারকা লিওনেল মেসি। এবার করোনায় আক্রান্ত হলেন তার গুরু ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ফলে এফএ কাপে সুইনডন টাউনের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচে থাকছেন না তিনি।

গার্দিওলা একাই নন, করোনা আক্রান্ত হয়েছেন তার সহকারী ইউয়ানমা লিয়োও। দুজনেই বর্তমানে আছেন বাধ্যতামূলক আইসোলেশনে।

ম্যানচেস্টার সিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মঙ্গলবার সিটি ম্যানেজারের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে, সঙ্গে তার সহকারী ইউয়ানমা লিয়োও আক্রান্ত হয়েছেন। দুজন বর্তমানে আইসোলেশনে আছেন, সঙ্গে আগে থেকেই মূল দলের বাবলে করোনায় আক্রান্তরাও আছেন স্বেচ্ছা নির্বাসনে।’

আগামীকাল (শুক্রবার) দলের মূল কোচকে ছাড়াই এফএ কাপে খেলতে নামবে ম্যান সিটি। প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল সুইনডন টাউন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102