ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেরুতেই কোচ হচ্ছেন আর্জেন্টাইন তারকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪০ বার পঠিত

এইতো গেল সপ্তাহে দীর্ঘ দুই দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।

এরই মধ্যে কোচ হওয়া প্রস্তাব পেয়েছেন তিনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার শীর্ষ পর্যায়ের ফুটবল লিগ আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওনের ক্লাব রোজারিও সেন্ত্রালের কোচ হতে যাচ্ছেন তেভেজ। শুক্রবার রাতেই আসতে পারে এ বিষয়ে ঘোষণা।

রোজাসিও সেন্ত্রাল ক্লাবটির কোচ লিয়ান্দ্রো সোমোজার আকস্মিক পদত্যাগ করেন। এরপর ক্লাবটি নতুন কোচের সন্ধানে নামে। ক্লাবের সহ-সভাপতি রিকার্দো কারলোনির পছন্দের তালিকায় প্রথমেই রয়েছেন তেভেজ।

রোজাসিওর পদত্যাগ ও রিকার্দো বদান্যতায় অবসরের পর পরই কপাল খুলল তেভেজের।

গত ৪ জনু লুজ আনিমেলস নামের এক অনুষ্ঠানে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন তারকা তেভেজ।

সাংবাদিক আলেহান্দ্রো ফান্তিনোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে তেভেজ তার খেলোয়াড়ি জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘আমি অবসর নিচ্ছি, এটা নিশ্চিত। অনেক জায়গা থেকে প্রস্তাব এসেছিল খেলার, তবে খেলোয়াড় হিসেবে আমার যা দেওয়ার ছিল, দিয়েছি।’
আর্জেন্টিনার হয়ে ২০০৪ সামার অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৬টি ম্যাচ, অংশ নিয়েছেন দুইটি বিশ্বকাপেও।

২০০৬ সালে ওয়েস্টহ্যামে যোগ দিয়েছিলেন তেভেজ। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়েও। প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। খেলেছেন ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসেও। এরপর ২০১৫ সালের শেষ দিকে তিনি চলে আসেন আর্জেন্টিনায়, খেলা শুরু করেন বোকা জুনিয়র্সের হয়ে।

তথ্যসূত্র: ব্লেজট্রেন্ড

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102