ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

পেরুতে যাত্রীবাহী একটি বাস পাহারের খাদে উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

সোমবার সকালে আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল। এরমধ্যে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী।

দক্ষিণ আমেরিকান দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রবিবার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।

দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এর অন্যতম কারণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102