ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেরুর পেনাল্টি মিসে আর্জেন্টিনার উল্লাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

ম্যাচ জিতল আর্জেন্টিনা, তবে হৃদয় জয় করতে পারেনি সমর্থকদের।

শুক্রবার সকালে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে এমনটিই বলছেন অনেকে।

আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়েছিলেন মেসি-মার্টিনেজরা।

কিন্তু শুক্রবার সকালের ম্যাচে সেই উচ্ছ্বাস বয়ে যায়নি। পেরু পেনাল্টি কাজে লাগাতে পারলে তো জয়ের উল্লাসে মাততে পারতেন না আলবিসেলেস্তেরা।

এক কথায় প্রতিপক্ষের ব্যর্থতায় বিশ্বকাপ বাছাইয়ে প্রত্যাশিত জয় পেল লিওনেল স্কালোনির দল।

বুয়েনস আইরেস মনুমেন্তাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছেন দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

ম্যাচে প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে সাতটি শট নিতে পারে আর্জেন্টিনা, যার মাত্র দুটি ছিল লক্ষ্যে। আর পেরুর পাঁচ শটের তিনটি ছিল লক্ষ্যে।

খেলার শুরুটায় চমক দেখিয়েছিলেন রদ্রিগো দে পল। ম্যাচের ৩০ সেকেন্ড পেরোতেই পেরুর রক্ষণে ঢুকে পড়েন রদ্রিগো। ডান পায়ের শট নেন; কিন্তু লক্ষ্যে ছিল না বল।

এর দুই মিনিট পর মেসির দারুণ ক্রসে ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকেন আনহেল ডি মারিয়া। এই মিডফিল্ডারের নেওয়া কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

নবম মিনিটে সেটপিসে হেড করে বল জালে পাঠান ক্রিস্তিয়ান রোমেরো। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল।

এরই মধ্যে ফ্রি কিক পায় পেরু। দারুণ শটে প্রায় বল জালে জড়িয়ে দিচ্ছিলেন জানলুকা লাপাদুলা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে যে যাত্রায় রক্ষা আর্জেন্টিনা। ডান দিকে ঝাঁপিয়ে জোরালো শটটি ঠেকিয়ে দেন তিনি।

২১তম মিনিটে লাপাদুলার আরেকটি প্রচেষ্টা ঠেকান মার্টিনেজ।

৩৯তম মিনিটে দি মারিয়া সুযোগ মিস করলেও এর চার মিনিট পর গোলের দেখা পায় আর্জেন্টিনা। নাউয়েল মোলিনার ক্রসে জোরালো হেডে জালের ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার মার্টিনেজ।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পেরু। ৬৫তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট করে পেরু। আর্জেন্টিনার ডি-বক্সে ঢুকে পড়া জেফারসন ফারফানকে গোলরক্ষক মার্টিনেজ ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে জালে বল না জড়িয়ে ক্রসবার কাঁপান ইয়োশিমার ইয়োতুন।

এর চার মিনিট পর মেসির নেওয়া ফ্রি কিক ঝাঁপিয়ে ফেরান পেরুর গোলরক্ষক। বাকিটা সময় তেমন জোরালো আক্রমণে উঠতে দেখা যায়নি দুদলের কাউকেই।

রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102