ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পেরুর বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

জয়ের ধারা অব্যাহত রাখতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও গতবারের ফাইনালিস্টদের বেশ সমীহ করছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। রিও ডি জেনিরোর এস্তাদিও নিলটন সান্তোসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোর ৬টায়।

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০’র দাপুটে জয়। কোপার দশম শিরোপার মিশনে শুরুটা আশাবাদী করেছে ব্রাজিলিয়ানদের। তবে তার চেয়েও বড় স্বস্তির ব্যাপার, নজরকাড়া ছন্দে আছেন দলের বড় নাম নেইমার জুনিয়র। প্রথম ম্যাচের তিন গোলের চিত্রপটেই যে মূল কিংবা গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে উপস্থিত ছিলেন পিএসজি তারকা। সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটাও বেশ প্রশংসনীয়।

দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পেরু। আগের আসরের ফাইনালের স্মৃতিটা তাই গ্রুপ পর্বেই উস্কে নেয়ার সুযোগ সেলেসাওদের সামনে। গেলো বছর ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়েও ৪-২ গোলে জয়ের সুখস্মৃতি আছে তিতে শিষ্যদের।

দলটাও পুরোপুরি ফিট। নেই কোনো ইনজুরি শঙ্কা। কোচের পছন্দের ফরমেশন ৪-২-১-৩ এ খেলার সম্ভাবনা প্রবল। যদি স্টার্টিং স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হবে কিনা ব্যাপারটা খোলাসা করেননি তিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102