ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পোকা মারতে বাসায় ওষুধ দিয়ে দুই সন্তান হারালেন ব্যবসায়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৫১ বার পঠিত

পোকামাকড় মারতে বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের মাধ্যমে ওষুধ প্রয়োগের পর অসুস্থ হয়ে এক ব্যবসায়ীর দুই ছেলের মৃত্যু হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান, তাদের একজন রোববার সকালে, অন্যজন গভীর রাতে মারা যায়। ৯ ও ১৫ বছর বয়সী শিশু দুটির বাবা ব্যবসায়ী মোবারক হোসেন তুষার ঢাকা উত্তরা রয়েল ক্লাবের সাবেক সভাপতি। তার মেয়ে এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসার পোকামাকড় তাড়ানোর জন্য একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন মোবারক হোসেন তুষার। ওই কোম্পানির কর্মীরা শনিবার বাসায় ওষুধ দিয়ে দুই-তিন ঘণ্টা পরে ঘরে ঢুকতে বলেছিল।

পরিবারটি নয় ঘণ্টা পরে বাসায় ঢুকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাদের সকলেরই পেট খারাপ, বমির মত উপসর্গ দেখা দেয়। রোববার ভোরে নয় বছরের ছোট ছেলেটি মারা যায়। ছোট ছেলেকে দাফন করে আসতে না আসতেই রোববার গভীর রাতে ১৫ বছর বয়সী বড় ছেলের মৃত্যু হয়।

সোমবার সকালে পুলিশ এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া ১৫ বছরের ছেলেটির লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

ওই পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সেই কোম্পানি পোকামাকড় নিধনের জন্য এলুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিল, যেটা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের বিষক্রিয়াতেই পরিবারটি এই হৃদয় বিদারক ঘটনার শিকার হয়েছে।

ভাটারা থানার ওসি আসাদুজ্জামান বলেন, দুই শিশুর বাবা এ ব্যাপারে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102