ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পোর্তোর কাছে ২-১ গোলে হারলো জুভেন্টাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগিজ ক্লাব পোর্তোর কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। ঘরের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় পোর্তো। জুভেন্টাসের রদিগ্রো বেনতেনচারের দুর্বল ব্যাক পাস থেকে বল পেয়ে ম্যাচ শুরুর মাত্র ৬৩তম সেকেন্ডেই প্রতিপক্ষের জাল খুঁজে নেন পোর্তোর মেহেদী তেরেমি।

সেই গোল শোধ করার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। বিরতি থেকে ফেরার মাত্র ১৯ সেকেন্ডের মধ্যে মানাফা জাঙ্কোর পাস থেকে পোর্তোর ব্যবধানটা দ্বিগুণ করেন মোসা মারেগা। এরপর গোল শোধের জন্য মরিয়া হলেও কোনোভাবে পর্তুগিজ চ্যাম্পিয়নদের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না জুভেন্টাসের খেলোয়াড়রা। তাদের সেই সুযোগ আসে ৮২তম মিনিটে। আদ্রিয়েন র‌্যাবিয়টের অ্যাক্রোবেটিক শটে ব্যবধান কমান ফেদেরিকো চিয়েসা। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি আন্দ্রে পিরলোর দল।

শেষ ষোলোয় দু’দলের দ্বিতীয় লেগ হবে ৯ মার্চ, জুভেন্টাস স্টেডিয়ামে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102