ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পোলাও খেতে না পারায় ফাঁস দিলো স্কুলছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

দিনাজপুর শহরের পশ্চিম রামনগর আপন ঠিকানায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। মঙ্গলবার দুপুরে নিজের শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত শ্রাবন্তি পশ্চিম রামনগর আপন ঠিকানার ৯৯ নম্বর বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে। সে এবার পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল। বছরের প্রথম দিন নতুন বইও পেয়েছিল।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে মায়ের কাছে পোলাও খাওয়ার জন্য আবদার করছিল শ্রাবন্তি। কিন্তু তার বাবা একজন ভ্যানচালক। পোলাওয়ের চাল কিনে আনতে পারেননি। মঙ্গলবার আবারো পোলাও খাওয়ার জন্য জেদ করে বসে। পরে মেয়ের জন্য দোকানে পোলাওয়ের চাল কিনতে যান মা সানু। এ সময় শ্রাবন্তি নিজ শোয়ার ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, পোলাও খেতে না পারায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে শ্রাবন্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102