ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পৌরসভা নির্বাচন; শেরপুরের নকলায় ৩ প্রার্থীকে জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে এক মেয়র এবং ২ কাউন্সিলর প্রার্থীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-এর নেতৃত্বে পৌর এলাকার আলাদা আলাদা স্থানে ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সোমবার সন্ধ্যায় শো-ডাউন করার দায়ে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া রঙিন বড় ব্যানার প্রদর্শন করায় ২ নং ওয়ার্ডের বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. জরিপ হোসেনকে ৩ হাজার টাকা ও সরকারি-বেসরকারি ভবনের দেওয়ালে পোস্টার লাগানোর কারনে ৬নং ওয়ার্ডের বোতল প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. জিয়াউল হক (ফরিদ)-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এ অর্থদন্ডাদেশ প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানার এসআই হাসানুজ্জামানসহ পুলিশ বিভাগের বেশ কয়েকজন সদস্য, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠু ভাবে সমাপ্ত করার লক্ষে এ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, নির্বাচনী আচরণ বিধিমালা পর্যবেক্ষণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সোমবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে এক মেয়র ও ২ কাউন্সিলর প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102