ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্যান্টের কোমরের মধ্যে বাঁধা ছিল ১০টি স্বর্ণের বার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

যশোরের বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ আব্দুল ওহাব নামে একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা একটি যাত্রীবাহী ইজিবাইক তল্লাশীকালে আব্দুল ওহাবকে আটক করে।

ভারতে পাচারের জন্য এক কেজি একশ’ গ্রাম ওজনের ওই ১০টি স্বর্ণবার নিয়ে যাওয়া হচ্ছিলো। আটক স্বর্ণপাচারকারী আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, সীমান্তপথে একটি স্বর্ণ চালান ভারতে পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে। আমড়াখালী বিজিবি চেকপোস্টে কর্মরত হাবিলদার মো: নুরুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র একটি দল নাভারন থেকে বেনাপোলমুখি একটি ইজিবাইক থামিয়ে যাত্রী ওহাবের শরীর তল্লাশী করে। এ সময় অভিনব কায়দায় তার প্যান্টের কোমরের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাঁধা ১০টি স্বর্ণের বার (১.১৬৬ কেজি) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। আটক ওহাব এ স্বর্ণবার ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা আটকের সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102