ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকাশ্যে এল প্রিয়াঙ্কা-নিক জোনাসের মেয়ের নাম, জেনে নিন অর্থ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

প্রকাশ্যে এল বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসের মেয়ের নাম। নিয়াঙ্কার প্রথম সন্তানের নাম মালতী মারি চোপড়া জোনাস। চলতি বছরের গোড়ার দিকেই সারোগেসির মাধ্যমে বাবা-মা হন এই তারকা দম্পতি। সূত্রের খবর, সান দিয়াগোর এক হাসপাতালে গত ১৫ জানুয়ারি জন্ম হয়েছে নিক-প্রিয়াঙ্কার মেয়ে মালতী মারি চোপড়া জোনাসের।

গত ২২ জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তান লাভের কথা প্রকাশ্যে এনেছিলেন ‘প্রিয়াঙ্কা ও নিক জোনাস’ জুটি। তবে তখন সন্তানের লিঙ্গ কী তা জানাননি তারা। যদিও পরবর্তী সময়ে প্রিয়াঙ্কার কাজিন মীরা চোপড়া জানান মেয়ের মা হয়েছেন প্রিয়াঙ্কা। এবার হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে খবর প্রিয়াঙ্কা চোপড়া তার মেয়ের নাম রেখেছেন মালতী মারি। এরই মধ্যে শিশুর জন্মসনদ হাতে এসেছে ওই সংস্থার, এমনটাই দাবি করেছেন তারা।

জানা গেছে, রাত ৮টার পর জন্ম হয় মালতী মারির। সংস্কৃত এবং ল্যাটিন দুই শব্দ মিশিয়ে মেয়ের নাম রেখেছেন নিক-প্রিয়াঙ্কা। সংস্কৃতে ‘মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো।
অন্যদিকে মারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। মূলত ভার্জিন মেরিকে অনেক সময় এই আখ্যা দেওয়া হয়। মারি নামের সঙ্গে বাইবেলের যোগও রয়েছে। যিশুর মাতা মেরিকে ফ্রেঞ্চে ‘মারি’ বলা হয়।

যদিও আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি কোনওটাই প্রকাশ্যে আনেনি তারকা জুটি। দিন কয়েক আগেই লিলি সিং-এর সাথে তার নতুন বই-এর প্রসঙ্গে কথা বলার সময় মেয়ের কথা উল্লেখ করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। মা হওয়ার পর তার চিন্তাভাবনায় কেমন বদল এসছে সে ব্যাপারে কথা বলেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, “একজন নতুন মা হিসেবে আমি যেটা সবসময় ভাবি তা হল আমি কখনও আমার ইচ্ছে, ভয়, আমার বড় হয়ে ওঠা আমার শিশুর মধ্যে আসতে দেব না। আমি এটা সবসময় বিশ্বাস করি বাচ্চারা তোমার মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। এটা ভাবা কখনও উচিত না যে আমার সন্তান মানে আমি আমার মতো করে ওকে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটাকে মেনে নিলেই অনেক সুবিধা হয়ে যায়, আমার মা-বাবাও কখনও জোর করে আমার উপর কিছু চাপিয়ে দিতে চায়নি।”

একদিকে যেমন মেয়েকে সামলাতে ব্যস্ত, তেমনই প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘টেক্স অব ইউ’ রয়েছে মুক্তির অপেক্ষায়। পাশাপাশি আমাজনের টিভি সিরিজ ‘সিটাডেল’-এর শুটিংও শেষ করেছেন দেশি গার্ল। সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102