ads
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকাশ্যে গুলি করা সেই আ.লীগ নেতা ৭ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার সকালে সাভার মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন । এর আগে মঙ্গলবার বিকালে সাভারের রাজাসন এলাকার আরিফুর রহমান রাসেল হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি বলেন, নিহত রাসেল গত ৫ আগস্ট আরিচা মহাসড়কে আন্দোলনে গুলিতে নিহত হন। তার বড় ভাই সাইদুর রহমান বাদি হয়ে এই মামলা করেন। মামলা নম্নর ৪৫(৮)২৪। আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন এর বিরুদ্ধে সাভার মডেল থানায় ১৪টি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ ১৬ টি মামলা রয়েছে।

এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেফতার করে।

সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাকাবো মহল্লার মৃত আতাউল্লার মাদবরের ছেলে। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সংক্রিয় ছিলেন সুজন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102