ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকৃতির ডাকে বাহিরে গিয়ে গণধর্ষণের শিকার হন গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় ফকিরপাড়া গ্রামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে কাদের গ্রেপ্তার করে। এর আগে শনিবার (১০ এপ্রিল) রাতে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের আব্দুল মজিদের ছেলে আতিকুর রহমান (২৬) এবং ফজর আলীর ছেলে আব্দুল হালিম (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে ওই গৃহবধূ (২৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে অভিযুক্ত আতিকুর রহমান ও আব্দুল হালিম তাকে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তার স্বামী এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রোববার (১১ এপ্রিল) সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আতিকুর রহমান ও আব্দুল হালিমকে গ্রেপ্তার করে।

এই বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করার পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102