ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। শনিবার রাতে ওই উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে।

রোববার সকালে অভিযুক্ত আলমগীর হোসেন ওরফে আলম ডাক্তারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ধর্ষণের শিকার নারী।

অভিযোগ সুত্রে জানা গেছে, গোপালপুরের মো. আলমগীর হোসেন ওরফে আলম ডাক্তার ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। এমনকি ভুক্তভোগীকে তিনি কসমেটিকস ও দামি উপহারের প্রলোভনও দেখান। কিন্তু কোনোভাবেই তার প্রস্তাবে সাড়া দেননি ওই গৃহবধূ। শনিবার রাতে বাড়ির বাইরে একা পেয়ে পেছন থেকে জাপটে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার গৃহবধূ বলেন, রাস্তায় দেখলেই আমার হাত ধরে টানাটানি করত আলম ডাক্তার। তার কারণে বাড়ি থেকেই বের হতে পারছিলাম না। অতিষ্ঠ জীবন কাটাচ্ছিলাম। গত রাত আনুমানিক ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে সে আমাকে ধর্ষণ করে।

সাটুরিয়া থানার ওসি মো. আশরাফুল আলম জানান, ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগ পেয়ে আলমগীর হোসেন ওরফে আলম ডাক্তারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102