ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রক্টরের কাছে নিরাপত্তা চাইলেন ঢাবির সেই ছাত্রলীগ নেত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

‘নিরাপত্তা ও স্বাভাবিক চলাফেরার’ নিশ্চয়তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে চিঠি দিয়েছেন রোকেয়া হলের সাবেক এজিএস ও ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বী। সোমবার প্রক্টরের কাছে চিঠিটি দেন তিনি।

গত ২১ ডিসেম্বর মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ার এলাকায় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি ও শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তার হামলার শিকার হয়েছিলেন তিনি।

প্রক্টরের কাছে দেওয়া চিঠিতে তন্বী লেখেন, কোভিড পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলে তিনি বাড়িতে চলে যান। দীর্ঘদিন নিজ বাড়িতে থাকার পর ব্যক্তিগত কারণে ঢাকায় এসে ক্যাম্পাসের বঙ্গবন্ধু টাওয়ারে ওঠেন তিনি। এর মধ্যে গত ২১ ডিসেম্বর আনুমানিক রাত পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংগীত বিভাগের বেনজীর হোসেন নিশি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের জিয়াসমিন শান্তা তার ওপর হামলা করেন। সেখানে তাদের সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফার্সি বিভাগের শিক্ষার্থী মো. শাহজালাল। এ ঘটনার পর তিনি ভীতসন্ত্রস্ত এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিঠিতে তিনি প্রক্টরের কাছে নিরাপত্তা চান।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘তার চিঠিটি পেয়েছি। সে আমাদের থেকে কী কী ভাবে নিরাপত্তা চায়, সেটি নিয়ে আলোচনা করেছি। তাকে যোগাযোগের জন্য কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনে দু’জন সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তাকে। এছাড়া গভীর রাতে একা চলাফেরা করা থেকে সাময়িকভাবে বিরত থাকতে অনুরোধ করেছি। কোনোকিছু সন্দেহজনক মনে হলে আমাদের জানাতে বলেছি।’

হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘মারামারির বিষয়টি একটি ফৌজদারি ইস্যু। এ বিষয়ে সে (তন্বী) যদি কোনো আইনগত ব্যবস্থা নেয়, তাহলে আমরা তাকে সহযোগিতা দেওয়ার কথা বলেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102