ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রচার শেষে বাড়ি ফেরার পথে কাউন্সিলর প্রার্থীকে পালাক্রমে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ পৌরসভায় সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) সংঘবদ্ধভাবে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীনগর এলাকায় গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারী প্রার্থীর আজ রবিবার (১৭ জানুয়ারি) দুপুরে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জলিলুর রহমান জলিল (৪০), রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও মো. সজিব শিকদার (২৪)। ধর্ষণের শিকার কাউন্সিলর প্রার্থী গণমাধ্যমকে জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ভোট চাচ্ছিলেন। গতকাল শনিবার রাতেও ভোট চাওয়া শেষে বাড়ি ফেরার পথে গ্রেফতার আসামিরা চুন্নু ফকিরের বসতঘরের পূর্ব পাশের জমিতে নিয়ে তাকে গণধর্ষণ করেন। তিনি এ ঘটনার বিচার চান।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, সংরক্ষিত কাউন্সির প্রার্থী এসে গণধর্ষণের অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102