অসহায় ও দরিদ্র ব্যক্তিদের সহায়তার নামে প্রতারণার অভিযোগে পাশে থাকা ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর এএসপি এনায়েত করিম। তিনি জানান, রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে ‘পাশে থাকা ফাউন্ডেশন’ নামক ভুয়া প্রতারক সংগঠনের চেয়ারম্যানসহ ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বিকেলে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির নামে চেয়ারম্যানসহ তার সহযোগীরা বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করতো। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।