ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতারণার অভিযোগে স্বামীসহ পাবনার যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭০ বার পঠিত

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি আফসানা মিম ও তার স্বামী ওবাইদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক শেখ শাহানূর রহমান।

গ্রেপ্তারকৃত মিম খাতুন পাবনা পৌর সদরের পুরাতন মাসুম বাজার এলাকার মিন্টু মোল্লার মেয়ে এবং তার স্বামী ওবাইদুল্লাহ একই এলাকার মৃত মাওলানা কেসমত উল্লাহর ছেলে। মিম পাবনা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি।
তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন মনিরুজ্জামান বাবু (৩২) নামে এক ব্যক্তি।

মনিরুজ্জামানের ভাষ্য মতে, ফেসবুকের মাধ্যমে মিমের সঙ্গে তার পরিচয়। এর কিছুদিন পর ওবাইদুল্লাহ নামে এক ব্যক্তিকে দুলাভাই হিসেবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন মিম। পরে পাবনা শহরের রবিউল মার্কেটে ব্যবসার কথা বলে ও সেই ব্যবসায় অংশীদার রাখার আশ্বাসে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১৩ লাখ ১৭ হাজার ৫৯০ টাকা ধার নেন মিম ও ওবাইদুল্লাহ।

গত বছরের ২ নভেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারির মধ্যে এ টাকা ধার নেন তারা। পরে গত ১৬ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইলে তারা পাওনা টাকা ফেরত দেবেন না বলে জানান ও মনিরুজ্জামান বাবুকে প্রাণনাশের হুমকি দেন।

মনিরুজ্জামান আরও বলেন, বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জেনেছি, দুলাভাই বলে পরিচয় দিলেও ওবাইদুল্লাহ মূলত মিমের চতুর্থ স্বামী। তারা দুজন মিলে পরিকল্পিতভাবে আমাকে প্রতারণার জালে ফেলেছে।

এর আগেও অনেকের সঙ্গে এমনটা করেছে তারা। উপায় না পেয়ে একপর্যায়ে আমি পুলিশের সহযোগিতা নিয়ে তাদের নামে গুলশান থানায় মামলা করি। আশা করছি, এ বিষয়ে সুষ্ঠু বিচার পাব।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রতারণার মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। তিনি কোন দল করেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। তিনি এজাহারভুক্ত আসামি, এটাই তার বড় পরিচয়। আসামির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে পাবনা জেলা যুব মহিলা লীগের সভানেত্রী অ্যাডভোকেট আরেফা খানম শেফালী বলেন, আফসানা মিম ওরফে মিম খাতুন পাবনা পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি। তার প্রতারণা ও গ্রেপ্তারের বিষয়টি জেনেছি। এজন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে পৌর যুব মহিলা লীগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102