ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ এড়ালেন জ্যাকুলিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮ বার পঠিত

প্রায় ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদ এড়ালেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। এ নিয়ে দ্বিতীয় বার তাকে প্রশ্ন করার কথা ছিল তদন্তকারী সংস্থাটির। র‌্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ ও মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে।

ইডির দাবি, এই প্রতারণার মূল পান্ডা সুকেশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এফআইআর রয়েছে। সুকেশ বর্তমানে রোহিনী জেলে বন্দি। তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, জেলবন্দি অবস্থাতেই জ্যাকুলিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুকেশের। এই নিয়েই তদন্তকারীদের নজরে আসেন অভিনেত্রী।

প্রতারণার মামলাটিতে গত মাসেই জ্যাকুলিনকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির তদন্তকারীরা।

৩৬ বছর বয়সি বলিউডের অভিনেত্রীকে আজ দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু ইডির দফতরে উপস্থিত হননি তিনি। তদন্তকারীরা মনে করছেন, স্ত্রী লীনার মাধ্যমেই শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকুলিনের সঙ্গে পরিচয় হয়েছিল সুকেশের।

দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা সুকেশ ও অন্য কয়েক জনের বিরুদ্ধে প্রতারণা, ষড়যন্ত্র ও ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে এফআইআর করেছে। এই মামলার সূত্রে ২৪ অগস্ট তদন্তকারীরা চেন্নাইয়ে সাড়ে বিরাশি লক্ষ টাকার মূল্যের একটি বাংলো, এক ডজন বিলাসবহুল গাড়ি ও নগদ বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রের দাবি, তদন্তে যে সমস্ত তথ্য মিলেছে, তার উপরে ভিত্তি করেই জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়ে পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102