ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিপক্ষের হামলায় নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেত্রকোণার মদনে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দিলোয়ার হোসেন(৪০) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন।

আজ শুক্রবার ঈদুল ফিতরের দিন বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সামনের হাওর আব্বানী ভিটা নামক স্থানে।

নিহত দোকানদার কৃষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে দীর্ঘদিন ধরে নিজ গ্রামে মুদির দোকান পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় মূল হামলাকারী আল আমিন(৩৫) সহ আবুল কাশেম (৫৫), আয়াতুল (৩০) তিন জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ বছর আগে কৃষ্ণপুর গ্রামের আন্তু মিয়ার ছেলে আল আমিনের সাথে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে দিলোয়ারে কৃষি জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনা স্থানীয় মাতাব্বরগণ মীমাংসা করে দেয়।

আজ শুক্রবার ঈদুল ফিতরের দিন দুপুরে দিলোয়ার গরু নিয়ে হাওরে গেলে পূর্ব শত্রুতার জেরে আল আমিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।

এ সময় ধাড়ালো অস্ত্রের আঘাতে দিলোয়ার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। মদন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তুনু শাহা তাকে মৃত ঘোষনা করেন।

মদন থানার অফিসার ইনচার্য (ওসি) ফেরদৌস আলম জানান, প্রতিপক্ষের হামলায় দিলোয়ার নিহত হয়েছে। মূল হামলাকারী আল আমীনকে আটক করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এর সাথে আরো দুই জনকে আটক করা হয়েছে।

তিনি জানান, আমি ঘটনাস্থলে আছি। বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102