ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিপক্ষ ফুটবলারের পা ভেঙে নিজেই কেঁদে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৭৩ বার পঠিত

রিয়াল মাদ্রিদ থেকে অলিম্পিয়াকোস, এরপর এই বছর নিজেদের দেশের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার মার্সেলো। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার নিজ দেশে ফ্লুমিনেন্সের হয়ে কোপা লিবার্তোদেরেসের ম্যাচ খেলতে নেমেই বিপত্তি বাধিয়ে দিলেন। তার পায়ের চাপে ভেঙে দু’টুকরো হয়ে গেলো আর্জেন্টিনোস জুনিয়রের ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লুসিয়ানো সানচেজের পা।

বুয়েন্স আয়ার্সে মঙ্গলবার কোপা লিবারতোদেরেসের ম্যাচ মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স এবং আর্জেন্টিনোস জুনিয়র্স। ওই ম্যাচেই ঘটে এই ঘটনা। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারকে লাল কার্ড দেখানো হয়। তবে প্রতিপক্ষ ফুটবলারের পা ভেঙে নিজেই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্সেলো।

ম্যাচের ৫৬ মিনিটের মাথায় ঘটে ঘটনাটি। মার্সেলো বল নিয়ে এগুচ্ছিলেন। ওই সময় তাকে আটকানোর জন্য সামনে থেকে এগিয়ে আসেন স্যানচেজ। ওই সময় মার্সেলোর পা উঠে যায় প্রতিপক্ষের পায়ের উপর। হাঁটু থেকে ঘুরে যায় পা।

তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন যে, তার সুস্থ হতে এক বছর সময় লাগবে। তখন মার্সেলোকে লাল কার্ড দেখানো হয়। লাল কার্ড দেখে মাঠ থেকে বের হওয়ার সময় মার্সেলো নিজের ভুলের কারণে কেঁদে দেন।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, ‘মাঠে আমার সময়টা খুব খারাপ ছিল। একজন ফুটবলারকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। আশা করব স্যানচেজ দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

ব্রাজিলের ক্লাব এবং ফুটবলারদের ব্যবহারে খুশি আর্জেন্টিনোস জুনিয়র্সও। ওই ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে যে, ‘আমরা প্রতিপক্ষ, শত্রু নই।’ ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো যদিও মার্সেলোকে লাল কার্ড দেখানোর ঘটনায় খুশি হতে পারেননি। তিনি বলেন, ‘মার্সেলো ইচ্ছাকৃতভাবে মারেনি। অনিচ্ছাকৃত একটি ঘটনা।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102