ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেয়ায় চালক-হেলপার গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

মঙ্গলবার সকালে তাদের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

গ্রেফতার দু’জন হলেন, বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)। ওই বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে চলাচল করে।
তিনি বলেন, কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে।বিকেলে কুর্মিটোলা র‍্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় প্রতিবন্ধী নারীকে চলন্ত বাস থেকে ছুড়ে ফেলে দেয় ওই বাসের হেলপার। পরে সে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102