ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবাদ করায় কেটে দেয়া হলো যুবকের লিঙ্গ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৪৭ বার পঠিত

ক্ষেত নষ্টের প্রতিবাদ করায় প্রতিবাদকারী যুবকের লিঙ্গ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার রাতে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়ার গোপিনাথপুর গ্রামে।

আহত যুবকের নাম লিটন। সে সাঁথিয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

সাঁথিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশে আব্দুল করিমের মুদি দোকানের সামনে প্রতিপক্ষ ফরহাদ ও রেজাউলের সঙ্গে দেখা হয় লিটনের। এ সময় তিনি তার পেঁয়াজের জমির ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে লিটনকে দু’জন মিলে ধরে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গে ব্লেড বসিয়ে দেয়। এতে তার লিঙ্গের গোড়ার অনেকাংশ কেটে যায়। এ সময় লিটনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। লিটনকে দ্রুত উদ্ধার করে রাতেই সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় লিটনের স্ত্রী তানিয়া বাদী হয়ে সাঁথিয়া থানায় ফরহাদ ও রেজাউলকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102