ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে যাওয়া অরিত্র নামে এক যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে দীপ্ত বাগচী (১৯) নামে এক কলেজছাত্রের।

শুক্রবার (০১ জুলাই) দুপুরে উপজেলার মিলপাড়া তাজলক্ষী শ্মশানের পেছনে গড়াই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

দীপ্ত বাগচী কুমারখালীর মিলপাড়ার অরুন বাগচীর ছেলে। তিনি কুমারখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে প্রতিমা বিসর্জনে অংশ নেওয়া কয়েকজন যুবকের মধ্যে অরিত্র নামে একজন পানিতে ডুবে যাচ্ছিল। তা দেখে দীপ্ত নামে ওই যুবক তাকে উদ্ধার করতে গেলে তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশরাফুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দীপ্তর মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102