ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিবেশীর বাড়ির পাশে ইউপি সদস্যের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফরহাদ হোসেনের (৫০) লাশ প্রতিবেশীর বাড়ির পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে এক প্রতিবেশীর বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি পুলিশ। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

নিহত ফরহাদ হোসেন বরাইদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ওই গ্রামের মৃত দারোগ আলীর ছেলে।

সাটুরিয়া থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উপজেলার পাতিলাপাড়া গ্রামের বাড়ি থেকে বের হন ইউপি সদস্য ফরহাদ হোসেন। রাত ১০টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজখবর নিতে থাকেন। তবে রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ৮টার দিকে প্রতিবেশি জনৈক মাহিন্দ্র মণ্ডলের বাড়ির পাশে তার লাশ পড়ে থাকেতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। কেন তাকে হত্যা করা হলো এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102