ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশে সরিষাবাড়ীতে মিষ্টি বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

নানা সমালোচনার নায়ক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ।

সোমবার (৬ ডিসেম্বর) রাতেই তারাকান্দি শহিদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে।

এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত ও কৃতজ্ঞতা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ জনগণের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আনন্দ প্রকাশ করেছেন ফেসবুকে।

এদিকে ঘোষণাটি প্রচার হওয়ার পর থেকে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কর্মী-সমর্থকদের এলাকায় দেখা যায়নি। উপজেলার কয়েকটি স্থানে অজ্ঞাত লোকজনকে পটকা ফুটিয়ে উল্লাস করতে দেখা যায়।

তার পদত্যাগের খবরে মোড়ে মোড়ে দোকানপাটে লোকজন ভীড় করছে টিভির সংবাদ দেখতে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের বাড়িতে ভীড় জমিয়েছে।

পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ ফেসবুকে লিখেছেন, অবশেষে উইকেট পড়ে গেলো।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল বলেন, দলকে বিতর্কের হাত থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন, এটা প্রশংসনীয়।

#বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102