ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিমন্ত্রী মুরাদের অশ্লীল অডিও সরাতে হাইকোর্টে দাঁড়ালেন ব্যারিস্টার সুমন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৯ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশ্লীল অডিও অপসারণ করতে আদালতের দারস্থ হয়েছেন ব্যারিস্টার সুমন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনেন তিনি।

এসময় তিনি আদালতকে বলেন, শিশুদের ওপর এসব ভিডিও মানসিক চাপ ফেলছে। সেই সাথে রাজনীতিবিদদের নিয়েও ভুল বার্তা যাচ্ছে। এগুলো দ্রুত সরানো দরকার। মুরাদ হাসান নিয়ে আমাদের কোন বক্তব্য নেই।

এর আগে গতকাল সোমবার (৬ ডিসেম্বর) রাতে মুরাদকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর ফেসবুক লাইভে তিনি বলেন, শুধু মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেই হবে না, এমপি পদে থাকারও ন্যূনতম যোগ্যতা তার নেই।

ব্যারিস্টার সুমন বলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান টানা কয়েকদিন ধরে নারীদের নিয়ে অশ্লীল কথা বলে যাচ্ছিলেন। উনার ভাইরাল হওয়া ভিডিওর একটি সত্য হলেও কোনো পদেই থাকার অধিকার তার নেই।

সুমন বলেন, খবর পেলাম একটু আগে তথ্য প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এর মাধ্যমে প্রমাণ হল পাপ বাপকেও ছাড়ে না।

তিনি বলেন, শুধু মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেই হবে না। এ চরিত্র নিয়ে তার এমপি পদে থাকারও ন্যূনতম যোগ্যতা নেই। দ্রুত তার এমপি পদ থেকে পদত্যাগ করা উচিত। কারণ উনার কাছে কোনো মা বোন নিরাপদ নয়।

এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার অশ্লীল ভিডিওগুলো অপসারণের দাবি জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, আমি সরকারের প্রতি আহ্বান জানাই জরুরি ভিত্তিতে অশ্লীল ভিডিওগুলো অপসারণের। তা না হলে অল্প বয়সের ছেলেমেয়েরা এ ধরনের গালাগালি এবং অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102