ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্ন পূরণ করব: খোকন সেরনিয়াবাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪২ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশনের নতুন নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশালের আপামর জনগণ আমাকে সমর্থন দিয়েছেন। তাদের ভোট প্রয়োগে অনেক বাধা ছিল, তারপরও আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছেন। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এখন অন্য কোনো কাজ নেই, শুধু উন্নয়নের যুদ্ধ। মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করব। আমার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্ন পূরণ করব।

মঙ্গলবার রাতে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খোকন সেরনিয়াবাত আরও বলেন, এই নগরীর প্রতিটি মানুষ আমাকে বিশ্বাস করে। তাই তাদের বিশ্বাস রক্ষা করে চলব। তিনি বলেন, বরিশাল নগরীর সব বাসিন্দা, ভোটার ও আমার দলের নেতাকর্মী যারা নির্বাচনে জড়িত ছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শান্তিপ্রিয় নগরবাসীর অক্লান্ত পরিশ্রম ও মহামূল্যবান ভোটে আমি মেয়র নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নগরবাসীর কাছে পাঠিয়েছেন। আমাকে নির্বাচিত করে নগরবাসী প্রধানমন্ত্রীর সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। যে কারণে আমি সর্বপ্রথম বাংলাদেশের মানুষের আশার প্রদীপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। সাক্ষাৎকারকালে নগরপিতার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

বরিশালে পরাজিত মেয়র প্রার্থী রুপন অবাঞ্ছিত : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে নিয়ে উদ্দেশ্যমূলক বক্তব্যের অভিযোগে পরাজিত মেয়র প্রার্থী কামরুল আহসান রুপনকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে এমন ঘোষণা দেন ছাত্র ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় রুপনের কুশপত্তলিকা দাহ করা হয়। নির্বাচনে অংশগ্রহণের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা রুপনকে বহিষ্কার করে বিএনপি। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন। এ সময় বক্তৃতা করেন দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিণ ছাত্রদল সহ-সভাপতি লিয়ন, মোহাম্মদ নজরুল, আরিফ সিকদার ও হাবিব সিকদার।

এদিকে ইভিএমে অনুষ্ঠিত এই নির্বাচনকে ডিজিটাল প্রহসন মন্তব্য করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন রুপন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি সাংবাদিকদের জানান, অধিকাংশ ভোট কেন্দ্রে ছাত্র-যুবলীগের কর্মীরা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102