ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতি রোববার ও মঙ্গলবার হবে প্রাক-প্রাথমিকের ক্লাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৫০ বার পঠিত

প্রতি রোববার ও মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এরআগে গত ৯ মার্চ মন্ত্রণালয় জানিয়েছিল, ১৫ মার্চ থেকে পাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম চালু হবে।

মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২০ সালের ১৬ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল।

গত ২ মার্চ সরাসরি সব শ্রেণির কার্যক্রম চালু করা হলেও প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিনে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় দেয়া রুটিন অনুসারে চালুর নির্দেশনা দেয়া আছে।

বর্তমানে দেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে ২০ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ সপ্তাহে দুই দিন (রোববার ও মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের অফিস আদেশে নির্দেশ দেয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102