ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রতীক্ষার প্রহর শেষ হলো, বৃষ্টি নামলো চুয়াডাঙ্গায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩৩ বার পঠিত

অবশেষে বৃষ্টির দেখা পেলেন তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গাবাসী। সোমবার (২৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ৩টার পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে এখনো এ জেলায় বৃষ্টি নামেনি।

একটানা ১৯ দিন প্রচণ্ড তাপে পুড়তে হয়েছে চুয়াডাঙ্গাবাসীকে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ। তবে গত দুদিন ধরে আকাশ মেঘলা ছিল। অবশেষে আজ নামলো স্বস্তির বৃষ্টি।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে। এটি কয়েকদিন থাকবে। তবে দীর্ঘ ২৪ দিন পর বৃষ্টি হলো চুয়াডাঙ্গায়। এরআগে গত ১ এপ্রিল জেলায় সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102