ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রত্যাশিত জয় পেলো লিভারপুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৫২ বার পঠিত

শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে প্রত্যাশিত জয় লিভারপুলের। শেফিল্ডকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হয় লিভারপুল। স্বাগতিক হয়েও অ্যানফিল্ডে শুরুর দিকেই হোঁচট খায় অল রেডরা। মাত্র ১৩ মিনিটে লিড নেয় শেফিল্ড। পেনাল্টি এরিয়ায় ফ্যাবিনহো শেফিল্ডের ম্যাকবার্নিকে ফাউল করায় পেনাল্টি পায় অতিথিরা। তা থেকেই গোল করে বার্জ এগিয়ে নেন দলকে।

এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে লিভারপুলও। একের পর এক আক্রমণ চালায় শেফিল্ড শিবিরে। তার ফল আসতে একটু দেরি হলেও প্রথমার্ধ্বের আগেই সমতায় ফেরে স্বাগতিকরা। ৪১ মিনিটে মানের হেড গোলরক্ষক ফিরিয়ে দিয়েও নিস্তার পাননি। ফিরিয়ে দেয়া শট শেফিল্ডের জালে পাঠান ফিরমিনো। তাতে স্বস্তি ফেরে লিভারপুলে।

দ্বিতীয়ার্ধ্বে ফিরেও আক্রমণের ধার বজায় রাখে স্বাগতিকরা। ৬৪ মিনিটে গিয়ে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। এবার মানের অ্যাসিস্টে স্কোরখাতায় নাম তোলেন দিওগো হোতা। আক্রমণ চালিয়ে যায় শেফিল্ডও। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। ফলে জয় নিয়ে শেষ হাসি হাসে ইয়ুর্গেন ক্লপের দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102